Shorif Uddin Shishir
Master the Art of Bengali Letterforms — from analog sketches to production-ready variable fonts.
Shorif Uddin Shishir কে?
শরীফ উদ্দিন শিশির বাংলাদেশের একজন নামকরা গ্রাফিক আর্টিস্ট, টাইপোগ্রাফার এবং ফন্ট ডিজাইনার। বাংলা ক্যালিগ্রাফি, লেটারিং আর টাইপফেস তৈরির মতো দারুণ সব কাজের জন্য এদেশের ক্রিয়েটিভ কমিউনিটিতে তিনি বেশ পরিচিত।
প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী (CEO)
তিনি Fontbd.com (ফ্রি এবং প্রিমিয়াম বাংলা ফন্টের একটা বিশাল ভাণ্ডার) এবং Shorifart.com (তার ডিজাইন ও লার্নিং হাব) পরিচালনা করছেন।
ফন্ট নির্মাতা
তিনি বেশ কিছু দারুণ জনপ্রিয় কাস্টম বাংলা ফন্ট ডিজাইন করেছেন। যেমন— শরীফ শিশির, শরীফ জনতা, শরীফ বিজয় এবং শরীফ আদর।
প্রশিক্ষক
তিনি 'ইনস্ট্রাক্টরি' (Instructory) এবং তার নিজস্ব প্ল্যাটফর্ম 'শরীফ আর্ট'-এর মাধ্যমে অনলাইনে হাজার হাজার শিক্ষার্থীকে কাজ শেখাচ্ছেন। ভিজ্যুয়াল লেআউট এবং টাইপোগ্রাফিতে অসামান্য দক্ষতার কারণে তার শিক্ষার্থীরা তাকে ভালোবেসে প্রায়ই "ডিজাইনার কিং" বলে ডাকেন।
Our Courses
Choose from our collection of hands-on courses designed for real-world skills.
আমাদের অঙ্গপ্রতিষ্ঠাসমূহ
বাংলা টাইপোগ্রাফি এবং গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে আমাদের দুটি বিশেষ উদ্যোগ।
Fontbd.com
Fontbd.com হলো ফ্রি এবং প্রিমিয়াম বাংলা ফন্টের একটি বিশাল প্ল্যাটফর্ম। ডিজিটাল মাধ্যমে বাংলা ভাষার সৌন্দর্য ফুটিয়ে তুলতে আমরা প্রতিনিয়ত ইউনিক, মডার্ন এবং কাস্টম টাইপফেস ও ক্যালিগ্রাফি তৈরি করছি। গ্রাফিক ডিজাইনার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এটি একটি নির্ভরযোগ্য ও জনপ্রিয় মাধ্যম।
Shorifart.com
Shorifart.com মূলত একটি ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইন ইকোসিস্টেম। এখানে ডিজাইনারদের জন্য প্রয়োজনীয় প্রিমিয়াম প্রজেক্ট ফাইল, টেমপ্লেট এবং রিসোর্স শেয়ার করা হয়। পাশাপাশি নতুনদের দক্ষ ডিজাইনার হিসেবে গড়ে তুলতে এখানে রয়েছে বিভিন্ন অ্যাডভান্সড মেন্টরশিপ ও গাইডলাইন।
মিডিয়া ও সংবাদমাধ্যমে আমরা
মূলধারার টেলিভিশন এবং দেশের শীর্ষস্থানীয় জাতীয় সংবাদমাধ্যমে বাংলা টাইপোগ্রাফি ও ফন্ট ডিজাইনের জার্নি নিয়ে শরীফ উদ্দিন শিশিরের কিছু গুরুত্বপূর্ণ মিডিয়া কাভারেজ।
মাছরাঙা টিভির জনপ্রিয় টকশো 'রাঙা সকাল'-এ ফন্টবিডি (Fontbd) এর পথচলা, ৩৭৫টিরও বেশি কাস্টম বাংলা ফন্ট তৈরি এবং বাংলা ক্যালিগ্রাফি নিয়ে নিজের দীর্ঘ স্ট্রাগল ও সফলতার গল্প শেয়ার করেছেন শরীফ উদ্দিন শিশির।
চ্যানেল আই এর 'মুক্তিযুদ্ধের বাংলাদেশ | স্মার্ট বাংলাদেশ' অনুষ্ঠানে সাক্ষাৎকার দিয়েছেন শরীফ উদ্দিন শিশির। বাংলা টাইপোগ্রাফি, ফন্ট ডিজাইন ও ডিজিটাল বাংলাদেশ গঠনে তাঁর ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা।
এটিএন বাংলায় শরীফ উদ্দিন শিশির স্যারকে নিয়ে প্রকাশিত বিশেষ প্রতিবেদন। বাংলা টাইপোগ্রাফি ও ফন্ট ডিজাইনের জগতে তাঁর অসামান্য অবদান এবং ফন্টবিডি-র সাফল্যের গল্প তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে।
দেশের অন্যতম শীর্ষ নিউজ পোর্টাল 'ঢাকা পোস্ট'-এর বিশেষ ফিচারে ডিজিটাল মাধ্যমে বাংলা ভাষার রূপান্তর, ফন্টবিডি-র মাধ্যমে বিনামূল্যে ফন্ট বিতরণ এবং ফ্রিল্যান্সিংয়ে টাইপোগ্রাফির অমিত সম্ভাবনা নিয়ে তাঁর জীবনসংগ্রামের অনুপ্রেরণামূলক গল্প প্রকাশিত হয়েছে।
জনপ্রিয় টেক নিউজ পোর্টাল 'টেক শহর'-এ শরীফ উদ্দিন শিশির স্যারকে নিয়ে প্রকাশিত বিশেষ প্রতিবেদন। বাংলা ফন্ট নির্মাণ, টাইপোগ্রাফি ও ডিজিটাল মাধ্যমে বাংলা ভাষার সমৃদ্ধি নিয়ে তাঁর কাজ ও অনুপ্রেরণার গল্প তুলে ধরা হয়েছে।
আমাদের সাপোর্ট মেন্টর
শরীফ স্যারের স্টুডেন্টদের ২৪/৭ টেকনিক্যাল সাপোর্ট ও গাইডলাইন দিচ্ছেন ইমরান রাফিদ।
Imran H. Rafid
মেন্টর ও ক্রিয়েটিভ প্রফেশনালশরীফ স্যারের ডিজাইন কোর্সের শিক্ষার্থীদের মূল গাইড ও মেন্টর হলেন এমরান রাফিদ। তিনি একাধারে একজন অভিজ্ঞ ওয়েব ও ওয়ার্ডপ্রেস ডেভেলপার, প্রফেশনাল ভিডিও এডিটর এবং গ্রাফিক ডিজাইনার, যিনি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ৬০টিরও বেশি প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করেছেন। কোর্স চলাকালীন সফটওয়্যার ইনস্টলেশন, টুলসের ব্যবহার কিংবা লাইভ প্রজেক্টের যেকোনো টেকনিক্যাল সমস্যায় তিনি শিক্ষার্থীদের সার্বক্ষণিক গাইডেন্স ও মেন্টরশিপ প্রদান করেন।
প্রজেক্ট ও সাপোর্ট সংক্রান্ত কমিউনিটি
আপনার করা প্রতিটা প্রেক্টিস ওয়ার্ক আমাদের কমিউনিটি গ্রুপে জমা দিতে হবে। মেন্টর ও সাপোর্ট টিম তা রিভিউ করবে। আমাদের প্রতিটা কোর্স এর সাথে প্রেক্টিস ওয়ার্ক জমা দেওয়া বাধ্যতামুলক।